shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

জন্মদিনে সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রাখলেন দীপিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জানুয়ারি ২০২২, ১৬:১৫

জন্মদিনে সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রাখলেন দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ বুধবার (৫ জানুয়ারি)। এদিন ৩৬ বছরে পা দিলেন রণবীরপত্নী। আর বিশেষ এই দিনে সবাইকে চমকে দিলেন নায়িকা। এদিন প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে প্রকাশ করা হয় দীপিকার আসন্ন সিনেমা ‘গেহরাইয়া’র একগুচ্ছ নতুন পোস্টার। যেখানে দেখা যাচ্ছে নায়ক সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা।

জানা গেছে, সম্পর্কের গভীরতার গল্প বলবে এই সিনেমা। যেখানে অদেখা এক অবতারে হাজির হবেন দীপিকা। ‘কাপুর অ্যান্ড সনস’ পরিচালক শকুন বত্রার এই সিনেমায় দীপিকার চরিত্রের নাম আলিশা। দাম্পত্য ও পরকীয়ার বেড়াজালে আটকে থাকা আলিশার কাহিনি উঠে আসবে এতে। জেনের চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অন্যদিকে অনন্যা পাণ্ডেকে দেখা যাবে টিয়ার চরিত্রে।

সিনেমাটিতে আরও থাকছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য কারওয়া। এর আগে জানা গিয়েছিল, ২৫শে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে  সিনেমাটি মুক্তি পাবে। তবে প্রযোজনা সংস্থা জানিয়েছে, দীপিকা-সিদ্ধান্তের ‘গেহরাইয়া’ দেখা যাবে প্রেমের সপ্তাহে, আগামী ১১ ফেব্রুয়ারি।

এর আগে সিনেমাটির টিজারেও দীপিকা-সিদ্ধান্তের অন্তরঙ্গ মুহূর্ত সামনে এসেছিল। এতে দুজনের রসায়ন ইতিমধ্যেই জমে ক্ষীর, দর্শকরা মুখিয়ে রয়েছে এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।