shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে সিঁথি সাহা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জানুয়ারি ২০২২, ২১:২৩

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে সিঁথি সাহা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

সিঁথি সাহা জানান, দুই-তিন ধরে তার শরীর ব্যথা করছিল। জ্বরজ্বর লাগছিল। তবে গতকাল মাত্রাটা অনেক বেড়ে যায়। এদিন তার শরীর একটাই ব্যথা করে যে হাত-পা নাড়াতে পারছিলেন না।

বসে থাকতেও কষ্ট হচ্ছিল। প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছিল পুরো শরীর। এ অবস্থয় বুধবার (৫ জানুয়ারি) নমুনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার সকালে রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সিঁথি বলেন, ‘সত্যি বলতে আমি বেশ দুর্বল হয়ে পড়েছি। এখন বাসাতেই আইসোলেশনে আছি। নিয়মিত ওষুধ খাচ্ছি। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘এই যাত্রায় বেঁচে গেলে আবার স্টেজে, টেলিভিশনে দেখা হবে। আর মরে গেলে তো গেলামই। অনেক অপূর্ণতা নিয়ে যেতে হবে। কয়েকদিন একটু বিশ্রাম নেই তাহলে।’

গত ২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে সিঁথি সাহার গাওয়া সবশেষ গান-ভিডিও ‘রাত জাগা পাখি’। এতে তিনি কণ্ঠ দেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।