shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নারী ক্রিকেটারের চরিত্রে পর্দায় ফিরছেন আনুশকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জানুয়ারি ২০২২, ২১:৩৩

নারী ক্রিকেটারের চরিত্রে পর্দায় ফিরছেন আনুশকা

ভিরাট কোহলির সাথে থেকে ক্রিকেট নিশ্চয়ই শিখে ফেলেছেন আনুশকা শর্মা, কতোটা শিখলেন তা ভক্তরা এবার দেখতে পাবেন রুপালি পর্দায়।

দীর্ঘদিনের বিরতি শেষে আবারো রুপালি পর্দায় ফিরছেন তিনি। ক্রিকেটের ওপর একের পর এক সিনেমা নির্মাণ করছে বলিউড।

সেই ধারাবাহিকতায় এবার নারী ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে ভিরাট কোহলির স্ত্রী আনুশকাকে।

ভারতের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদে এক্সপ্রেসে' মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতের নারী ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ঝুলন গোস্বামীর জীবনের ওপর নির্মিত হয়েছে সিনেমাটি।

কলকাতার নদীয়ায় মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া ঝুলন কিভাবে ভারতের ক্যাপ্টেন হলেন, কিশোরী বয়সে ফুটবলের প্রেমে পড়া মেয়েটা '৯২ এর বিশ্বকাপ দেখে কিভাবে ক্রিকেটকেই জীবনের ধ্যানজ্ঞান বানিয়ে ফেললেন, কিভাবে ভারতজুড়ে মেয়েদের ক্রিকেটের চল শুরু হলো, সেটিই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

টিজার মুক্তির পর চলচ্চিত্রটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের ভেতরে। অবশ্য আনুশকার বাংলা বলার ধরনে অনেকে তীব্র সমালোচনাও করেছেন।

তবে, মুভিটি নিয়ে আনুশকা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতে নারীদের স্পোর্টসে ক্যারিয়ার গড়তে কতো বাধাবিপত্তি পার করতে হয় উল্লেখ করেছেন সেটিও।

টিজার মুক্তির দিনে ঝুলন গোস্বামীও তার অনুভূতি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়া। চলচ্চিত্রটি নতুন প্রজন্মের নারীদের খেলাধুলায় আসতে উৎসাহিত করবে বলে আশা করছেন তিনি।

অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।