স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জানুয়ারি ২০২২, ২১:৪৭
আসন্ন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। অভিনেত্রী নিপুণকে সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহ সভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের প্যানেলের প্রার্থীদের বিষয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব আমি। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনও থাকবে। তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমাদের প্যানেলে থাকবেন তারা।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চনের প্যানেলে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তাদের এ প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com