shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন মিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২২, ০৮:৩৯

হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন মিম

সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর থেকেই অনেকের কৌতূহল হানিমুনে কোথায় যাচ্ছেন নায়িকা।

এবার হানিমুনের বিষয়টি নিজেই খোলাসা করেছেন মিম। তিনি বলেছেন, হানিমুনে বরকে নিয়ে মালদ্বীপ যাবেন। ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। সেখানে একটি রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাবেন তারা।

মিম জানান, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।

গত বছরের ১০ নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল হয় মিমের। চলতি মাসের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মিম-সনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে ছয় বছরের প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।