shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসরিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জানুয়ারি ২০২২, ১৭:৪২

শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসরিন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন অভিনেত্রী নাসরিন। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাসরিন। এনিয়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার পরিচিত এই মুখ।

কাঞ্চন-নিপুণ কিংবা মিশা- জায়েদের কোনো প্যানেলের অধীনে তিনি থাকছেন না। এ দুই প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে নাসরিন বলেছেন, আমি আমার মতো থাকতে চাই। কোনো কোন্দলে যাব না। আমার কোনো প্যানেল নেই। আমি চাই যারা শিল্পীদের জন্য কাজ করবেন, সম্মান বাড়াতে পারবেন তারাই ক্ষমতায় আসুক।এবার তাই স্বতন্ত্র নির্বাচন করবো কার্যকরী সদস্য পদে। আশা করছি আমাকে যারা ভালোবাসেন তাদের রায় পাব। সবার দোয়া চাই আমি।

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারও নির্বাচনে লড়বেন বর্তমান সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তবে প্রথমবারের মতো এবার এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। এই প্যানেলে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সাইমন, ইমন, রিয়াজ ও ফেরদৌস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।