shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী: প্রভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জানুয়ারি ২০২২, ১৮:৩৪

ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী: প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি আলোচনায় এসেছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে। প্রভা ও ইমরান- কেউ সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে প্রভার নতুন পোস্ট ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা জানিয়েছেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন :

গত বছরটি আমাকে বদলে দিয়েছে...
এটি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে ঘটনা ঘটতে থাকবে এবং সেগুলো যত মন্দই হোক তাকে গ্রহণ করতে হবে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।

অনেক চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না। আবার যত অঘটনই ঘটুক, যে থাকার সে থাকবেই। আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও আমি গত বছর শিখেছি। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।
গত বছরটি আমার জন্য গেম চেঞ্জার ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।