স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
প্রথমবার কোনো নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনস্থির করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকা। তিনি ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন।
এ প্রসঙ্গে কেয়া বলেন, নির্বাচনী কাজে আমার উপস্থিতি রয়েছে অনেক আগে থেকেই। আমি শিল্পীদের নানা সমস্যায় সবসময় পাশে থাকার চেষ্ঠা করেছি। তাই আশা করছি তারা আমাকে ভোট দেবেন। নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদী। শিল্পী সমিতির সদস্যদের প্রতি আমার আবেদন তারা যেন যোগ্য প্রার্থীদেরই ভোট দেন।
এদিকে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন কেয়া। বর্তমানে তার হাতে রয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো- ‘বনলতা’, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’ ও ‘মোনাফেক’। সিনেমার কাজের পাশাপাশি তিনি সম্প্রতি একটি টিভি বিজ্ঞাএনও কাজ করলেন। এটিও শিগগিরই প্রচারে আসবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com