shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সন্তান হওয়ার পর কাজ কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২২, ১৭:০৬

সন্তান হওয়ার পর কাজ কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

বলিউড তারকা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন তিনি আন্তর্জাতিক তারকা। হলিউডে নিয়মিত কাজ করেন। আবার বিয়েও করেছেন মার্কিন মুলুকে। সেখানকার সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধেছেন সাবেক মিস ওয়ার্ল্ড।

নিক-প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে ২০১৮ সালে। তবে এখনো তারা সন্তান গ্রহণ করেননি। কয়েকমাস আগে তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল। তবে পরক্ষণেই স্পষ্ট জানিয়ে দেন, তারা একসঙ্গেই আছেন।

এবার সন্তান নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন, তিনি ও নিক দু’জনেই সন্তান নিতে চান। তবে সেটা সময় হলে নেবেন এবং সবাইকে জানাবেন।

এক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিয়াঙ্কা। যেহেতু তিনি ও নিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে সন্তান নেওয়া কতখানি সম্ভব হবে, এ বিষয়টি জানতে চাওয়া হয় নায়িকার কাছে। উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “আমরা এতটাও ব্যস্ত না! একটি সন্তান আমাদের জীবনে এলে দু’জনেই কাজ করা কিছুটা কমিয়ে দেবো।’’

এর আগেও প্রিয়াঙ্কা সন্তান নেওয়ার কথা জানিয়েছিলেন। ওই সময় অবশ্য ‘টু ডু’ লিস্টের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনা ও সন্তান নেওয়ার কথা বলেছিলেন। ইতোপূর্বে নিউইয়র্কে বাড়ি কিনে ফেলেছেন। এবার সন্তানের পালা।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ সিনেমায়। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বলিউডে তার নতুন সিনেমা ‘জি লে জারা’। এখানে তার সঙ্গী হয়েছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।