shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

করোনা পজিটিভ ফারিয়া শাহরিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

করোনা পজিটিভ ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী।

গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ফারিয়া শাহরিন। তারপর কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এ অভিনেত্রী বলেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ। দয়া করে ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করুন। মাস্ক পড়ুন। আমার জন্য সবাই দোয়া করবেন।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘আমার মতো বেশি আত্মবিশ্বাসী হবেন না। আপনি করোনার চেয়ে বেশি শক্তিশালী ভাবলেই শেষ! দরকার ছাড়া কেউ বাইরে বের হবেন না। বিয়ের মৌসুম বুঝলাম। কিন্তু বিয়ের দাওয়াত খেতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো যাতে কেউ কষ্ট না পান তাই অনুরোধ করছি। সুতরাং পরিবার, বাচ্চা-কাচ্চার কথা ভেবে নিরাপদে থাকুন।’

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়েছে। দেশেও করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে শনাক্তের হার আর মৃত্যুও। ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১২ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।