shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সম্পর্ক নয়, কাজ নিয়ে আলোচনা চান রাকুল প্রীত সিং

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২২, ১৩:৩২

সম্পর্ক নয়, কাজ নিয়ে আলোচনা চান রাকুল প্রীত সিং
রাকুল প্রীত সিং

গত বছরের কথা। রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। পোস্ট করে জানিয়েছিলেন, তারা একে অন্যকে ভালবাসেন এবং তারা সম্পর্কে আছেন। সেই থেকে এই তারকা কাপল সকলের নজর কেড়েছেন।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কেন তারা সম্পর্কটিকে সকলের সামনে আনতে রাজি হয়েছিলেন এবং কেন এই সম্পর্ক তাদের কাছে বিশেষ ছিল। রাকুলের জন্মদিনে জ্যাকি তার জন্য দারুণ এক কবিতাও লিখেছিলেন। সেই কথাও ব্যক্ত করেছেন অভিনেত্রী।

রাকুল জানিয়েছেন, সম্পর্ক লুকিয়ে রাখার মধ্যে কোনও গৌরব নেই। সম্পর্কে মেনে নেওয়া দরকার এবং সেটিকে সকলের সামনে নিয়ে আসাও দরকার। তিনি ও জ্যাকি একই মন-মানসিকতার মানুষ। ফলে তারা কেউই সম্পর্ক নিয়ে লুকানো করতে পছন্দ করেন না। জ্যাকির রসিকতারও প্রশংসা করেছেন রাকুল।

রাকুল-জ্যাকির সম্পর্কের রসায়নের মধ্য়ে রয়েছে একে অন্যের প্রতি অটুট সম্মান। যে সম্মান ছাড়া কোনও সম্পর্কই আসলে টেকে না। রাকুলের জন্মদিনে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছিলেন জ্যাকি। তা দেখে অবাক হয়েছিলেন রাকুল। তিনি ভেবেছিলেন, কেবল ‘শুভ জন্মদিন’ বলেই শুভেচ্ছা জানাতে পারতেন জ্যাকি। কিন্তু না, তার জায়গায় লিখেছিলেন  একটি কবিতা।

তবে কথায় কথায় এটাও জানিয়েছেন রাকুল, যে তিনি একেবারেই চান না পাবলিক হলেও তাদের সম্পর্ক নিয়ে মানুষ খুব বেশি আলোচনা করুক। তিনি বলেছেন, এটা তার জীবনের একটা অংশ। তিনি চান তার কাজ নিয়েই আলোচনা হোক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।