স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৯
আফসানা আরা বিন্দু শোবিজে যাত্রা শুরু করেছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মধ্য দিয়ে। অসংখ্য নাটকে অভিনয় করেছেন সেই সঙ্গে অভিনয় করেছেন সিনেমাতেও। এরপর জেবিজ থেকে নিয়েছেন বিরতি।
শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমে বিন্দু বলেছেন, 'কাজের কথাবার্তা চলছে। শিগগিরই ফেরা হতে পারে। অপেক্ষা করেন না একটু! সাত-আট বছর পর কাজে ফিরব, নিশ্চয় ভালো কিছু দিয়েই ফিরব।’
সেই সঙ্গে এই অভিনেত্রী আরও বলেছেন যে, 'তবে এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো কারণে ব্যাটেবলে না মেলে, তাহলে আর ফেরা নাও হতে পারে। এ জন্য অবশ্য আমার কোনো আফসোসও থাকবে না। না হয় মিডিয়াতে কাজ আর নাই করলাম।'
অভিনেত্রী বিন্দু বছর দুয়েক হলো নাম জড়িয়েছেন ব্যবসার সঙ্গে। রাজধানীর বনানীতে একটি ফ্যাশন হাউস দিয়েছেন তিনি। সেই হাউজের পোশাকের ডিজাইন নিজেই করেন। সারা দিন সেই হাউসেই নাকি সময় দিচ্ছেন তিনি।
অভিনেত্রী আরও বলেন, 'আপাতত সেই হাউসটি ভালোই চলছে। সবার দোয়ায় এই অঙ্গনে নিজের একটু নামডাকও হয়েছে।'
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com