shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মাহিয়া মাহি এখন মাহিয়া সরকার মাহি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২২, ১২:২২

মাহিয়া মাহি এখন মাহিয়া সরকার মাহি

শোবিজ পাড়ায় এসে অনেক নায়ক-নায়িকা নিজের নাম পরিবর্তন করেছেন। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা, সিনেপাড়ায় এসে হয়ে যান মাহিয়া মাহি। সময়ের আলোচিত চিত্রনায়িকাদের একজন তিনি।

এবার স্বামীর নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিলেন এই অভিনেত্রী। ফেসবুকে গতকাল শনিবার নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি। নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী যোগ করেছেন মাহি।

এর আগে, ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন মাহি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন লাল রঙের চারটি ভালোবাসার ইমোজিও!

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর গত বছর ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। আর ‘সারপ্রাইজ’ হিসেবে গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।