shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সামান্থার তিন মিনিটের দাম সাড়ে ৫ কোটি টাকা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২২, ১৯:২৯

সামান্থার তিন মিনিটের দাম সাড়ে ৫ কোটি টাকা!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

এবার সেই আলোচনা আরে বেড়ে গেল তার পারিশ্রমিক বাড়ানোর কারণে। যদিও দর্শকরা দর্শকরা সে খবর আগেই জেনেছেন। তবে এবার তার প্রমাণও পাওয়া গেল। আল্লু অর্জুনের হ্যাঁ, আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ এ মাত্র তিন মিনিট নেচে  সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

সিনেমাটির আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। সূত্রটির দাবি, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি।

তবে গানটির দৃশ্য ধারণের আগে সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের প্রতিবেদনে প্রকাশ, চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।