স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৯
অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এই তথ্য নিশিত করে জানান, রোববার (১৬ জানুয়ারি) নূরের করোনা পরীক্ষা ফল পজিটিভ আসে।
তিনি বলেন, গতকাল (রোববার) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল আবার চেকআপের জন্য গিয়েছেন।
সেখানে ভর্তি হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা পরে জানা যাবে। ডাক্তার কী বলে সেটার ওপর নির্ভর করছে, তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
এর আগে ডিসেম্বরেও তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন।
১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বামপন্থী রাজনীতি থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মন্ত্রী। পাশাপাশি সময়ে সাধারণ একজন থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন কিংবদন্তি বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
৭৫ বছর বয়সী আসাদুজ্জামান নূর বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com