shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

এফডিসিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৫০

এফডিসিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ বলেছেন, ‌‌‌‌‌‍‘নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদেরই অভিযোগ, এখানে বহিরাগতরা এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।’

মঙ্গলবার সন্ধ্যায় পরিচয়পত্রহীন ও বহিরাগতদের এফডিসি থেকে বের করে দেওয়া হয়। হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে। নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।