shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আবির ও পরমব্রতর সঙ্গী হলেন জয়া আহসান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জানুয়ারি ২০২২, ১৭:৪৩

আবির ও পরমব্রতর সঙ্গী হলেন জয়া আহসান

কলকাতার সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের পদযাত্রা হয়েছিল ২০১৩ সালে। এক দশক পেরিয়ে তিনি এখন সেখানকার প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন। কাজ করেছেন শীর্ষস্থানীয় নির্মাতা ও তারকাদের সঙ্গে।

এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন জয়া। নাম ‘পুতুলনাচের ইতিকথা’। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। বানাচ্ছেন সুমন মুখোপাধ্যায়।

এই সিনেমায় জয়া আহসান অভিনয় করবেন কুসুম নামের চরিত্রে। তার সঙ্গে সিনেমাটিতে থাকছেন টালিউডের প্রথম সারির দুই তারকা আবির চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। তাদের দু’জনের চরিত্রের নাম যথাক্রমে শশী ও কুমুদ।

নির্মাতা সুমন জানিয়েছেন, সিনেমাটিতে শশী তথা আবিরের চরিত্রটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষ্য, ‘আমার মতে মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’

জয়া, আবির ও পরমব্রতকে নির্বাচন করার বিষয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমার জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা ও বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি সিনেমাটির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।’

প্রসঙ্গত, আবিরের সঙ্গে আগেও কাজ করেছেন জয়া। তাদের জুটিবদ্ধ অভিনয়ে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমা দুটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। এমনকি দুটি সিনেমার জন্য দুইবার ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন জয়া। অন্যদিকে পরমব্রতর সঙ্গে এবারই প্রথম স্ক্রিন ভাগাভাগি করতে যাচ্ছেন দুই বাংলাজয়ী এই তারকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।