shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আজ পরীমনির আনুষ্ঠানিক বিয়ে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২২, ১২:৩২

আজ পরীমনির আনুষ্ঠানিক বিয়ে

মা হতে চলার সুখবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রশ্ন ওঠেছিল, বিয়েটা সারলেন কবে এ নায়িকা? জবাবে গত ১০ জানুয়ারি পরীমনি নিজের প্রেমকাহিনীর বিস্তারিত তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের সামনে।

জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর 'নেটওয়ার্কের বাইরে' খ্যাত তারকা ও মডেল শরিফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। রাজ-ই তার অনাগত সন্তানের বাবা। আর সেই পরীমনি আবারও বিয়ে করছেন! পাত্রও অবশ্য সেই রাজ। শুক্রবার রাতে বেশ ঘটা করেই গায়েহলুদ অনুষ্ঠান আয়োজিত হলো এ যুগলের। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েটা হচ্ছে।

হলুদসন্ধ্যার পাঁচটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন পরীমনি। যেখানে রাজ-পরীমনিকে হলুদ রঙের বসনে দেখা গেছে। ক্যাপশনে ভালোবাসার চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ দিয়েছেন রাজপরী। কিন্তু ছবিগুলো কোন তারিখের তা বোঝা যায়নি পরীর এই পোস্টে। তবে পরীমনির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে যে, শুক্রবার পরীর হলুদ ছোঁয়া অনুষ্ঠান হয়েছে।

সেই হলুদসন্ধ্যার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে চয়নিকা লিখেছেন, পরী আর রাজের হলুদ ছোঁয়া খুব সাধারণ ছিল। হলুদ কাঞ্জিভরম শাড়িতে কী সুন্দর লাগছিল! পুরোটাই ওদের পরিবারের লোকজন। খুব খুব আনন্দ আর নির্মল খুশির বন্যা ছিল। চয়নিকা আরও লিখেছেন, অনুষ্ঠানে নির্মাতাদের মধ্যে ছিলেন সেলিম গিয়াসউদ্দিন, রেদওয়ান রনি। ছিলেন ডিএ তায়েব, মাহবুবা শাহরিন আর টুনটুন। সবার ভালোবাসা আর আশির্বাদে হাসি আর খুশিতে ভরে উঠুক তাদের (রাজ-পরী) আগামী দিনগুলো। আশেপাশের প্রিয় মানুষগুলো ভালো থাকলে মন ভরে যায়। ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্যে।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গোপনে বিয়ে করেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।