স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ জানুয়ারি ২০২২, ১৭:১২
আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে চলচ্চিত্র শিল্পী সমিতি সেক্রেটারি জায়েদ খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আবেদনকারী শিল্পীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় বলেন, আদালত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেননি। আদালত বলেছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের রুল প্রস্তুত হলে আদালত শুনবেন। এই রুলে আরও ৮৭ জন শিল্পীকে অন্তর্ভুক্ত করেছেন আদালত।
এর আগে, গত সপ্তাহে কোনো নোটিশ ছাড়াই চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com