shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

রাজ-পরীর বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০১

রাজ-পরীর বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

প্রায় ১০ বছর আগে বিয়ে করা স্বামীকে তালাক না দিয়ে অবৈধভাবে ফের বিয়ে করার অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমণি এবং অভিনেতা রাজকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে কুমিল্লা থেকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশ দাতা বলেন, পরীমনির কাছে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়।

বুধবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ দাতার দাবি- ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। ওই সময় এক লাখ টাকার কাবিনে বিয়েটি নিবন্ধিত হয় কেশবপুর শহরের অফিসপাড়ার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে। এদিকে ফেরদৌসকে তালাক না দিয়ে নায়িকা পরীমনি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন। এমন অভিযোগও আনা হয় ওই নোটিশে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।