স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৯
মাঝে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছে সাদিয়া জাহান প্রভা। মাঝখানে গুঞ্জন ছিল, সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। যদিও গত জানুয়ারি মাসে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় এ গুঞ্জন নিয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এবার হয়তো সেই গুঞ্জনকে নিয়ে সোস্যালে উঁকি দিলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায়, গায়ে লাল গাউন, খোলা চুলে চেয়ারে খালি পায়ে বসে আছেন তিনি। ডান হাতে ঝুলিয়ে রেখেছেন লাল জুতা।
ছবিটির ক্যাপশনেই নিজেকে সিঙ্গেল দাবি তিনি লিখেছেন, ‘পৃথিবীতে দুটো জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!’

এদিকে নেটিজেনরা দাবি করেছেন নিজেকে সিঙ্গেল দাবি করা প্রভার এ পোস্ট প্রশ্নবিদ্ধ। কেননা তিনি ছবি তোলার ক্রেডিট দিয়েছেন একটি হার্ট ইমোজিকে। যেটা ইঙ্গিত করে, ভালোবাসার মানুষটিই তার ছবিটি তুলে দিয়েছেন।
তবে ছবি তোলার ক্রেডিটে কারও নাম শেয়ার করেননি প্রভা। অপরদিকে নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি প্রভার হাতের অনামিকা আঙুলে আংটিও।
গুঞ্জন রয়েছে, অভিনেত্রী গোপনে আংটি বদলও করে ফেলেছেন। অনেকদিন ধরেই তার হাতে এই বিশেষ আংটি দেখা যাচ্ছে। যদিও ব্যক্তিগত বিষয়ে বরাবরের মতোই মুখে কুলূপ এঁটে রেখেছেন সুদর্শনা এ অভিনেত্রী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com