shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

ইউক্রেনে অল্পের জন্য রক্ষা পেলেন উর্বশী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২

ইউক্রেনে অল্পের জন্য রক্ষা পেলেন উর্বশী

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী।

ক'দিন আগে এ অভিনেত্রী ঊর্বশী শুটিংয়ের জন্য ইউক্রেন গিয়েছিলেন। সেখানে তিনি ভালো সময়ই কাটাচ্ছিলেন। প্রতিদিনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন ছবি ও ভিডিও।

যুদ্ধ শুরুর ঠিক দু'দিন আগেও সেখানে অবস্থান করছিলেন তিনি। তাই ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যুদ্ধের কবল থেকে বেঁচে যাওয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ঊর্বশী ইউক্রেনে গিয়েছিলেন 'দ্য লিজেন্ড' নামে একটি ছবির শুটিংয়ের জন্য। এই ছবির মাধ্যমেই দক্ষিণ ভারতীয় তামিল ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু যে ভালো লাগা নিয়ে ছবির কাজ শুরু করেছিলেন, তা স্থায়ী হলো না যুদ্ধ পরিস্থিতির কারণে। এখন কাজে বিরতি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।