shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

গায়িকা ইয়োহানির স্বপ্ন পূরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মার্চ ২০২২, ১৯:৩৫

গায়িকা ইয়োহানির স্বপ্ন পূরণ
গায়িকা ইয়োহানি

স্বপ্ন পূরণ হলো ‘মানিকে মাগে হিতে’ গায়িকার। একটি মাত্র গান দিয়ে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেন শ্রীলঙ্কার ইয়োহানি। তারপর বলিউড থেকে শুরু করে অনেক তারকা কণ্ঠ দিয়েছেন তার গানে। আর এবার ভারতের জনপ্রিয় সংগীত প্রযোজক প্রতিষ্ঠান ‘টি সিরিজ’র সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় স্বপ্ন পূরণ হলো এই সিংহলী গায়িকার।

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, প্রযোজক প্রতিষ্ঠানটির নিজস্ব শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়োহানি।
 
জানা গেছে, টি সিরিজ নতুন প্রতিভা খুঁজে নেয়ার অংশ হিসেবে অনেক গায়ককে সুযোগ করে দেন। এই তালিকা থেকেই অনেকে আজ বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন।

টি সিরিজের সঙ্গে ইয়োহানির চুক্তির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার ভূষণ কুমার জানিয়েছেন, গানের দুনিয়ায় নতুন কিছু সৃষ্টির জন্য সব সময়ই হাজির হয়েছি আমরা। আশা করি ইয়োহানির মতো তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত গান উপহার দিতে পারব।

এদিকে ইয়োহানি জানিয়েছেন, ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি সিরিজের মতো নামী সংস্থার হয়ে গান গাওয়ার সুযোগ পাওয়া সত্যিই কোনো শিল্পীর স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি খুবই খুশি, উত্তেজিত এবং কৃতজ্ঞ। আর একটি মাত্র গান আমার জীবন এভাবে পাল্টে দিবে তা আমি  ভাবতেই পারিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।