shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মা হচ্ছেন সোনম কাপুর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২২, ২২:২৪

মা হচ্ছেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হতে যাচ্ছেন। খুশির এ সংবাদটি ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন আজ।

সোমবার (২১ মার্চ) সোনম সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। যদিও সাত মাস আগে তার মা হওয়া নিয়ে একবার গুঞ্জন ওঠেছিল। তবে সেই সময় তিনি ওই গুঞ্জন বন্ধ করেছিলেন।

এদিন সোনমের পোস্ট করা ছবিতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা নায়িকা। কালো পোশা পরা তিনি। তার শরীরের মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। আর তারা দু’জনই বেবি বাম্পের ওপরে হাত রেখেছেন।

নায়িকা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজেদের সেরাটা দিয়ে, তোমায় বড় করার জন্য চারটি হাত। যারা তোমার প্রতিটি পদক্ষেপে একসঙ্গে চলবে। যারা তোমার পাশে থাকবে, তোমায় ভালোবাসা দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।

এর আগে গত আগস্টে সোনমের বোন রিয়া কাপুরের বিয়ে হয়। সেই অনুষ্ঠানে সোনমের পোশাক দেখে অনুরাগীদের মনে প্রশ্ন ওঠেছিল- সোনম কি অন্তঃসত্ত্বা? কারণ তার ঢিলেঢালা পোশাকের কারণে পেটের অনেকটা অংশ উচু দেখাচ্ছিল। বেশ কয়েকটি ছবিতে একই রকম দেখা যাওয়ায় সবার ধারণা ছিল হয়তো অনঃসত্ত্বা তিনি। পরবর্তীতে সেই গুঞ্জনকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।