shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

রোজিনার পদে রিয়াজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মার্চ ২০২২, ১৯:০৮

রোজিনার পদে রিয়াজ

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর এ পদে দায়িত্ব পালনে সময় দিতে পারবে না জানিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগ পত্র জমা দেন।

কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি দায়িত্ব পালন করবেন জানালে তা গৃহীত না হওয়াতে তার পদে স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্র নায়ক রিয়াজ।
 
তিনি কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহ সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। গতকাল (শনিবার) বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

২৬ মার্চ শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুন আক্তার। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো এই পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। আপাতত সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।