shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

যৌনকর্মীদের কারণে নারীরা এত নিরাপদ: মিথিলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ এপ্রিল ২০২২, ২২:৫৪

যৌনকর্মীদের কারণে নারীরা এত নিরাপদ: মিথিলা

দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার নামী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকছেন তিনি। তবে দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন মিথিলা। তার চরিত্রের নাম বহ্নি।

সাহসী সিরিজে কাজ প্রসঙ্গে মিথিলার ভাষ্য, 'গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনও দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের এমন একটা অবহেলিত গোষ্ঠীর গল্প, যাদের প্রতি মুহূর্তে আমরা সমাজচ্যুত করার চেষ্টা করি। সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা (যৌনকর্মী) না থাকলে সমাজের নারীরা এত নিরাপদে থাকতে পারতেন না।'

তিনি যোগ করেন, 'কেন যৌনকর্মীর জীবন সাধারণ মানুষ দেখবে না? কেন তাদের কষ্ট আমরা বুঝব না? কেন ওরা আমাদের পাশে জায়গা পাবে না? কেউ সেটা দেখাতে বা বলতে চাইলে কেন সেই বিষয়কে বিতর্কিত তকমা দেব! সিরিজের বিষয়টি নিয়ে প্রশংসাসূচক আলোচনা হতেই পারে। সবার অভিনয় নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু সমালোচনা কোনও মতেই নয়। এই সিরিজে যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশটাই দেখিয়েছেন দেবালয়। এখানে জৌলুসের কোনও জায়গা নেই।'
 
নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী জানান, 'শুরুতে বহ্নি বড় লোক বাবার আদুরে মেয়ে। ঘটনাচক্রে নীলকুঠিতে চলে আসে সে। এখানে এসে নিজেকে নতুন করে চিনতে পারে বহ্নি। নিজের জীবনের সমস্ত কঠিন সিদ্ধান্ত নিজেই নিতে শেখে। একটা সময়ের পরে মানবী বহ্নি যেন নারীশক্তিতে বলীয়ান হয়ে অতি মানবীতে পরিণত হয়।'

পর্দায় এমন সাহসী চরিত্রে অভিনয়ে তার স্বামী সৃজিত মুখার্জি নিষেধ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, 'আমার পেশাগত কোনও ব্যাপারে সৃজিত কখনও মাথা ঘামান না। মন্তব্যও করেন না। আমি কোন চরিত্রে, কোন পরিচালকের কী ছবিতে বা কোন দেশের ছবিতে বা সিরিজে অভিনয় করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার।'

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।