shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

‘আমি যে কি হারিয়েছি সেটা বোঝার ক্ষমতা কারো নেই’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ এপ্রিল ২০২২, ১৪:২৩

‘আমি যে কি হারিয়েছি সেটা বোঝার ক্ষমতা কারো নেই’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গত ১৯ মার্চ তার বাবাকে হারান। বাবার মৃত্যুতে বেশ ভেঙে পড়েন এই গায়িকা। সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। অবশেষে আজ (৪ এপ্রিল) দুপুরে দেখা মিলল তার।

ফেসবুকে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন ঐশী। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার বাবা। আর অসুস্থ বাবার চিকিৎসা করছেন ঐশী নিজেই। যদিও ছবিটি বেশ আগেই তোলা হয়েছিলো। সেই পোস্টে বাবার স্মৃতিচারণের পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই গায়িকা।

শুরুতেই ঐশী লেখেন, 'আসসালামু আলাইকুম, জীবন থেমে থাকে না। দ্য শো মাস্ট গো অন (অবশ্যই চলবে)। বিভিন্ন মাধ্যমে আমাকে অনেকেই বার্তা পাঠিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।'

প্রয়াত বাবার জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, 'আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।'

বাবার স্মৃতিচারণে ঐশী বলেন, 'আব্বু সব সময় কাজকে এক নম্বর গুরুত্ব দিতেন। জীবনের সব কিছু একদিকে আর কাজ একদিকে। আমিও এটাই শিখেছি আব্বুর কাছে। আব্বুর আদর্শকে সাথে রেখেই আমি কখনো কাজকে না করি না এবং করবো না। আমি কাজ করবো কি করবো না এই ভেবে কেউ বিভ্রান্ত হবেন না। কাজ আমার কাছে সবার আগে। কাজের মাঝে থাকবো এবং চেষ্টা করবো আব্বুর আমাকে নিয়ে দেখা সব স্বপ্ন পূরণ করতে।

পোস্ট করা ছবিটি প্রসঙ্গে তার ভাষ্য, ''এই ছবিটা তোলার সময় আব্বু বলছিলেন- 'মেয়ে যখন ডাক্তার, বাবা তখন রোগী' এটা লিখে একটা স্ট্যাটাস দিতে।''

কাজের পরিকল্পনা প্রসঙ্গে গায়িকা জানান, 'ঈদের পর থেকে নিয়মিত স্টেজ শো-সহ অন্যান্য সকল কাজে সচল থাকবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমি যেন আমার আব্বুর সব স্বপ্ন পূরণ করতে পারি। আমি এবং আমার পরিবার যে কি হারিয়েছি সেটা বোঝার ক্ষমতা কারো নেই। তারপরও এই সময়ে কিছু মানুষকে অনেক আপন করে পাশে পেয়েছি, যাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।