shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

শাহরুখের 'মান্নাত'-এ সৌদির মন্ত্রী, সাক্ষাৎ করলেন সালমান-অক্ষয়-সাইফ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ এপ্রিল ২০২২, ১৪:৩১

শাহরুখের 'মান্নাত'-এ সৌদির মন্ত্রী, সাক্ষাৎ করলেন সালমান-অক্ষয়-সাইফ

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। কিং খানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে খবরটি প্রকাশ্যে আনেন ওই মন্ত্রী।

এদিন বাদের বিন ফারহান আল সৌদের সঙ্গে দেখা করতে 'মান্নাত'-এ হাজির হয়েছিলেন সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলি খান। মন্ত্রীর সঙ্গে তোলা তাদের একাধিক ছবি নেটমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে সৌদির মন্ত্রী লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগৎ নিয়ে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত।’

অন্যদিকে সৌদি আরবের রেড সি ফিল্ম-ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ। তার আমন্ত্রণ রক্ষা করতে 'মান্নাত'-এ হাজির হয়েছিলেন আল তুর্কি। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা সেলফিতে শাহরুখকে দেখা গেল সাদা টি-শার্ট আর নীল ডেনিমে। অন্যদিকে আল তুর্কি পরেছিলেন কালো পোশাক।

তিনি লেখেন, ‘ভারত থেকে রমজানের শুভেচ্ছা, আমার ভাই শাহরুখের সঙ্গে’। নিজের ওই পোস্টের লোকেশনে মান্নাতকে ট্যাগ করেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।