shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নরসিংদীতে নিপুণ-ইমন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ এপ্রিল ২০২২, ১৮:২৪

নরসিংদীতে নিপুণ-ইমন

একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করেছেন নিপুণ আক্তার ও মামুনুন ইমন, চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রমও। শুধু তাই নয়, একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ নামের দুটি সিনেমায়।

এবার তাদের একসঙ্গে পাওয়া গেল নরসিংদীতে। জানালেন, শনিবার সারাদিন সেখানেই থাকবেন। ইমনের ভাষ্য, ‘আবারও একসঙ্গে কাজ করছি। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে আমাদের। সারাদিন এর শুটিং হবে।’

জানা গেছে, তেলের একটি বিজ্ঞাপনে তাদের দেখা যাবে। যা পরিচালনা করছেন বাপি সাহা।

ইমন জানান, শুটিং হাউজটি নরসিংদীতে। সেখানেই এর দৃশ্যধারণের আয়োজন করা হয়েছে। সেটি শেষ করেই ঢাকায় ফিরবেন নিপুণ ও ইমন।

এর আগে, এই দুই শিল্পীকে একটি শপিংমলের বিজ্ঞাপনের দেখা গিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।