shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

দুই ভাইরাল একসঙ্গে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ এপ্রিল ২০২২, ১৮:৩৪

দুই ভাইরাল একসঙ্গে

‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন এবার কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে।

গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

এ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’

ভুবন বাদ্যকরের ভাষ্য, ‘দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।