shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশী পিয়া বিপাশা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২২, ১৮:২৩

মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা
মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। ছবি সংগৃহীত

‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে। আসছে ডিসেম্বরে এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ ক‌রে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আস‌রে অংশ নিচ্ছেন।

পিয়া বিপাশা বলেন, ‘ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। তখন শর্তগু‌লো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আ‌য়োজক কর্তৃপক্ষ।’

বলে রাখা ভালো, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজ‌বেই‌কে বি‌য়ে করেন পিয়া বিপাশা। স্বামী পেশায় একজন ব্যবসায়ী। সেখানে বসবাস করছেন পিয়া। প্রতিযোগিতার এখ‌নো ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।