shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

এবার নাটকে ফিরলেন শখ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ এপ্রিল ২০২২, ১৮:৩৮

এবার নাটকে ফিরলেন শখ

গত বছর ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এর মাস দুয়েক পর নাচ দিয়ে কাজে ফেরেন এই অভিনেত্রী। এবার দাঁড়ালেন টিভি ক্যামেরার সামনে। অভিনয় করলেন নাটকে। নাম ‘ফাটাফাটি প্রেম’।

জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে।

বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছে বলেই মনে হলো। আমি যখন সন্তান সম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’

আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া।

উল্লেখ্য, গত বছর ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। শখের স্বামীও এক সময় মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।