স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ এপ্রিল ২০২২, ১৫:২৯
মা হলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী কাজল আগারওয়াল। গতকাল মঙ্গলবার সকালে তার কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজলের বোন নিশা আগারওয়াল।
শুধু তাই নয়, নিশা ইনস্টাগ্রামে কাজলের ভক্তদেরও কিছু আঁচও দিয়েছিলেন। লিখেছিলেন, ‘দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এলো সেই সুখবর।’ তখনই সবাই ধারণা করে নিয়েছিল যে, কাজল মা হয়েছেন। এরপর তো নিশা নিজেই স্পষ্টভাবে নিশ্চিত করেন।
এর আগে, গত জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন কাজল। এরপর থেকে ইনস্টাগ্রামে নিজের মাতৃত্বের নানা অনুভূতি, অভিজ্ঞতা জানিয়ে আসছিলেন। সেগুলো দেখে ভক্তরাও মুগ্ধ হয়েছে।
এই সময়টাতে কাজলের পাশে সার্বক্ষণিক ছিলেন স্বামী গৌতম কিসলু। সেটা নিয়ে কয়েকদিন আগে কাজল ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, ‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা হওয়ার জন্য। প্রতিটি মেয়েই এ রকম স্বামী চায়। অনেক ধন্যবাদ, নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য।’
কাজল আরও লিখেছেন, ‘তুমি জানো, আমার মর্নিং সিকনেস আছে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বের হই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় আমার খেয়াল রেখেছ। আমি ঠিকমতো খাবার খেয়েছি কি না, পানি খেয়েছি কি না, বিশ্রাম নিয়েছি কি না। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিচ্ছ আমার। আমি জানাতে চাই তুমি কত অসাধারণ মানুষ আর কত অসাধারণ বাবা হতে যাচ্ছ।’
উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল আগারওয়াল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com