shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পুত্রসন্তানের বাবা হলেন সিয়াম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ এপ্রিল ২০২২, ১৯:০৪

পুত্রসন্তানের বাবা হলেন সিয়াম

বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ (২৬ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই।

তিনি জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। দু-একদিনের মধ্যই তাদের নিয়ে বাসায় ফিরবেন নায়ক। পুত্রের নাম এখন চূড়ান্ত করা হয়নি বলে জানালেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে সিয়ামের নতুন ছবি ‘শান’র অন্যতম প্রযোজক ওয়াহিদ আকাশ বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে। সন্তানের ওজনসহ সবকিছু ঠিকঠাক। সিয়াম সবার কাছে দোয়া চেয়েছেন।’

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। আর গত বছরের ডিসেম্বরে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুসংবাদটি তিনি দেন। অতঃপর তাদের ঘরে এলো নতুন অতিথি।

উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে তার। গত ২৪ ডিসেম্বর সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ চলচ্চিত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।