স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ মে ২০২২, ১১:৪০
আবারও বলিউডের পথ ধরেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ মাই-য়ের সিজন টুতে অভিনয় করার জন্য বলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও কিছু বলেননি রুক্মিণী।
সাক্ষী তানওয়ার অভিনীত নেটফ্লিক্সের মাই সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়। প্রতিশোধের গল্প নিয়ে সাজানো হয়েছিলো এই সিরিজ। শোনা যাচ্ছে, সিজন টু-য়ের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।
এর আগে রুক্মিণীকে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামেওয়ালের সঙ্গে ‘সনক’ সিনেমায় দেখা গিয়েছিলো। রুক্মিণীর অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খোদ বিদ্যুৎও। শোনা যাচ্ছে, সেই ছবির পর মুম্বাই থেকে বেশ কিছু ছবির অফারও পেয়েছেন রুক্মিণী। তবে আপাতত টলিউডেই মন দিতে চান তিনি।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী মৈত্রর ‘কিশমিশ’। ইতোমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়ও।
অন্যদিকে, দেব-রুক্মিণীর বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় নানা গুঞ্জন। তবে প্রকাশ্যে নানা ছবি পোস্ট করলেও, নিজেদের এই বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন না তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com