shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মা হলেন ন্যানসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুন ২০২২, ০০:৩২

ন্যানসি
ন্যানসি

সন্তানের মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যানসি। আজ বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। এটি ন্যানসির তৃতীয় সন্তান।

বিষয়টি নিশ্চিত করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যানসি। আজ বিকেলে তার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।

প্রসঙ্গত, গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যানসি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। এটি এই দম্পতির প্রথম সন্তান। এর আগে ন্যানসির আরও দুটি মেয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।