shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিগ বস’র ১.২ কোটি টাকা ফিরিয়ে দিলেন জায়রা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০১৯, ১৮:০২

ঈমানের পথ থেকে দূরে সরে যাচ্ছেন এই আশঙ্কায় গত কিছুদিন আগে চলচ্চিত্র অঙ্গনকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক মুসলিম অভিনেত্রী জায়রা ওয়াসিম। শুধু তাই নয় এরপরে তিনি সমস্ত স‍্যোশাল সাইট থেকে নিজের অভিনয় সম্পর্কিত ছবিও সরিয়ে দিয়েছেন। এদিকে নতুন করে খবর বেড়িয়েছে ভারতীয় অভিনেতা সালমান খানের শো বিগ বস ১৩-এর জন‍্য জায়রাকে ১.২ কোটি টাকার অফার করে আমন্ত্রণ করা হয় বিগ বস টিমের পক্ষ থেকে। কিন্তু জায়রা সেই অফারকে নাকচ করে ১.২ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, অভিনয় ছেড়ে দিলেও মুক্তির অপেক্ষায় আছে জায়রা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিটি। এই ছবিতে প্রিয়াঙ্কা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে নির্মাতাদের জায়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি। সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এটিই সম্ভবত জায়রার শেষ সিনেমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।