shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

হজে গেলেন অভিনেত্রী সানা খান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২২, ১২:১৫

হজে সানার সফরসঙ্গী তার স্বামী সাইয়াদ আনাস
হজে সানার সফরসঙ্গী তার স্বামী সাইয়াদ আনাস

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। বর্তমানে অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী তিনি। পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় অবস্থান করছেন সানা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার হজ পালন করতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সানা। সেখানকার বেশ কয়েকটি ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। সঙ্গে এও জানিয়েছেন, এর মধ্য দিয়ে তার বহু দিনের শখ পূরণ হয়েছে। হজে সানার সফরসঙ্গী তার স্বামী সাইয়াদ আনাস।

‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই শোবিজ জগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা খান। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।