shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিজয়ের সঙ্গে রোমান্স করতে চান মালবিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুলাই ২০২২, ০৯:৩৭

মালবিকা মোহানা-বিজয়
মালবিকা মোহানা-বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এ অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্স করার ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় সরব মালবিকা মোহানান। মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন। তারই ধারাবাহিকতায় টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মালবিকা। এ সময় এক ভক্ত প্রশ্ন করেন—তামিল সিনেমার কোন তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান? জবাবে ‘মাস্টার’খ্যাত অভিনেত্রী মালবিকা বলেন, ‘রোমান্টিক অথবা রমকম ঘরানার সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনয় করতে চাই।’

মালবিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। এ সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। কার্তিক নরেন পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। বর্তমানে মালবিকার হাতে একটি হিন্দি সিনেমার কাজ রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী। 

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মালবিকা। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।