shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আলিয়া কি যমজ সন্তানের মা হচ্ছেন?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুলাই ২০২২, ১০:৪৬

আলিয়া ভাট-রণবীর কাপুর
আলিয়া ভাট-রণবীর কাপুর

বলিউড সেনসেশন আলিয়া ভাট বিয়ের আড়াই মাসের মাথায়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন। তার মা হওয়ার খবরে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। এরইমধ্যে নতুন গুঞ্জন এক সন্তান নয়, একসঙ্গে দুই সন্তান জন্ম দিতে যাচ্ছেন নায়িকা!রণবীর কাপুরের এক মন্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

রণবীর এখন ‘শামশেরা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সাক্ষাৎকারে পিতৃত্ব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। রণবীরের একটি মন্তব্যে তাদের যমজ সন্তান হওয়ার ইঙ্গিত মিলেছে।

ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুরকে দুটি সত্য ও একটি মিথ্যার খেলা খেলতে বলা হয়েছিল। কয়েক সেকেন্ড ভাবার পর ‘শামশেরা’ অভিনেতা বলেন, ‘আমার যমজ সন্তান হবে। আমি একটি খুব বড় পৌরাণিক ছবির অংশ হতে যাচ্ছি। আমি কাজ থেকে দীর্ঘ বিরতি নিচ্ছি।’

ভক্তরা তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় রণবীরের কমেন্ট নিয়ে অনুমান করার খেলা শুরু করেন। একটি বড় পৌরাণিক ছবি ব্রহ্মাস্ত্র'য়ে রণবীরের উপস্থিতি কারও অজানা নয়। যমজ সন্তান হওয়ার দাবি এবং কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার মধ্যে একটি মিথ্যে বেছে নিতে হয়েছিল ভক্তদের। ফলে অনুরাগীদের অনুমান, কাজ থেকে বিরতি নেওয়াটা মিথ্যে হতে পারে। সেক্ষেত্রে অন্য দুটি সত্য।

একজন ভক্ত লিখেছেন, ‘দীর্ঘ বিরতি, এটি একটি মিথ্যা’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘ওএমজি তাদের যমজ সন্তান হবে হয়তো এটাই সত্যি।’ 

তৃতীয় একজন বলেছেন, ‘কাজ থেকে দীর্ঘ বিরতি মিথ্যা বলে মনে হচ্ছে কারণ সে সবে ফিরে এসেছে। তাছাড়া তার কাছে ব্রহ্মাস্ত্র, পরে আরও ২টি সিনেমা রয়েছে। তাছাড়া ব্রহ্মাস্ত্র ২ এবং ৩-ও লাইনে রয়েছে।’

আলিয়ার যমজ সন্তান হওয়ার রণবীরের ইঙ্গিতে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।