shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বাংলাদেশের গানে টলিউডের পূজা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুলাই ২০২২, ০০:০২

নিবির-পূজা ব্যানার্জি
নিবির-পূজা ব্যানার্জি

টিএম রেকর্ডসের ব্যানারে এবার প্রকাশিত হলো নতুন গান ‘চল রাতকে করি ভোর’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব।

‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’-এমন কথার রোমান্টিক গানটির ভিডিওতে বাংলাদেশি মডেল নিবিরের সঙ্গী হয়েছেন টলিউডের হার্টথ্রব সেনসেশন পূজা ব্যানার্জি। গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী।  

টিএম রেকর্ডস-এ নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাসিব। তিনি বলেন, আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে তাই এ ধরনের গানটা আমার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।

এর আগে ঈদ উপলক্ষে প্রকাশিত লুইপা এবং পাপনের ‘হারিয়ে গেলাম’ ও ডোরার ‘পীরিতির কারবার’ ইতোমধ্যেই স্পর্শ করেছে কয়েক মিলিয়ন ভিউস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।