shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

লাল শাড়িতে ওটিলিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুলাই ২০২২, ২২:২০

লাল শাড়িতে ওটিলিয়া
লাল শাড়িতে ওটিলিয়া

রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। ২২ জুলাই ঢাকায় এসেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৩ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। সেখানেই দর্শকদের প্রায় এক ঘণ্টা গান শোনান তিনি। গানের পাশাপাশি নেচেছেনও ৩০ বছরের এই সংগীত তারকা। নেচে গেয়ে মাতিয়ে রাখেন বাংলাদেশের দর্শক।

রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি নতুন ছবি দিয়ে আবারও জিতে নিয়েছেন বাংলাদেশিদের মন। টুকটুকে লাল শাড়ি পরে একটা ছবি পোস্ট করেছেন ওটিলিয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। সিঁদুর লাল রঙের সেই শাড়ির পাড়ে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়। পাড়ের সঙ্গে মিলিয়ে পরেছেন স্লিভলেস কালো ব্লাউজ। 

হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘ট্রাডিশনাল ক্লথ অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।