shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২২, ০৯:২৮

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

ক্যারিয়ার বাঁচাতে এরইমধ্যে বলিউড তারকারা দক্ষিণী সিনেমায় মনোযোগী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘বিক্রান্ত রণা’।

এদিকে সিনেমাটি মুক্তির একদিন পরই পর্দায় আসছে দিশা পাটানির ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাটি। দক্ষিণী সিনেমার কাছে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

এরইমধ্যে সিনেমাটি কোরিয়ান সিনেমার রিমেক বলে গুঞ্জন শুরু হয়েছে। মুক্তির আগে এমন আলোচনা বলিউড সিনেমার জন্য অশনি সংকেত বলে মনে করছেন সিনেবোদ্ধারা। সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে গতকাল মুক্তি পাওয়া ‘বিক্রান্ত রণা’ সিনেমার ‘আরে আরে রাক্কামা’ শিরোনামের একটি গানের ট্রিজার। যা সামনে আসতেই লুফে নিয়েছে দর্শকরা। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার এই গানটি ভারতীদের অনুভূতিকে নাড়া দিয়েছে। যার প্রভাব বক্স অফিসে ভালোভাবেই পড়তে যাচ্ছে।

এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ। মিডিয়াকে ধন্যবাদ, তারা সিনেমাটির প্রচারে অনেক সহযোগিতা করছেন। আশা করছি, যে প্রত্যাশা নিয়ে দর্শকরা হলে ঢুকবেন সেটা পূরণ হবে।’

এছাড়া বলিউড সিনেমা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না দক্ষিণী সিনেমার সঙ্গে বলিউড সিনেমা প্রতিযোগিতা করছে। ভালো কাজ হলে দর্শক দেখবেই, সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন!’

উল্লেখ্য, অনুপ ভান্ডারি পরিচালিত বিক্রান্ত রণা সিনেমাটিতে জ্যাকুলিনের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ, নিতা অশোকসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।