shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পার্টিতে মত্ত অজয়-কাজল কন্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২২, ০৯:৫১

নায়সা
নায়সা

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নায়সা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করছেন নায়সা।

শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি নায়সা। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। মূলত, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশবার আলোচনার জন্ম দিয়েছেন তিনি। গত কয়েক মাসে নায়সার বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রত্যেক ছবি ও ভিডিওতে পুরোদস্তুর পার্টির মেজাজে দেখা যায় নায়সাকে।

এরই মাঝে ফের আরেকটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। এ ভিডিওতে দেখা যায়, হাতে পানীয়র গ্লাস। এক চুমুকে গ্লাসের সবকুটু পান করেন নায়সা। হাতের গ্লাসটি রেখেই এক গাল হেসে নাচতে শুরু করেন নায়সা। পার্টিতে মত্ত নায়সার কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন তার বন্ধুরাও।

এ ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কটাক্ষ করে মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মদপান করা, বন্ধুদের সঙ্গে পার্টি করাই এই নষ্ট বাচ্চাদের কাজ।’ আরেকজন লিখেছেন, ‘নায়সা যেভাবে জীবন যাপন করছেন তা পয়সা নষ্ট ছাড়া কিছুই নয়। আনন্দ দরকার, তাই বলে বিলাসবহুল জায়গায় এত ঘন ঘন পার্টি!’

শোনা যাচ্ছে, বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাবেন নায়সা। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজয় দেবগন বলেছিলেন—‘আমি জানি না এই মুহূর্তে নায়সা কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। নায়সা এখন বিদেশে পড়াশোনা করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।