shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিরতি ভাঙছেন কাজল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ আগস্ট ২০২২, ১২:১০

কাজল আগরওয়াল
কাজল আগরওয়াল

হঠাৎ করে বিয়ে এবং এরপর সন্তানের জন্মদান; সবকিছু মিলিয়ে বেশ লম্বা বিরতিতে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত এপ্রিলে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। তবে শিগগিই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের জগতে ফিরছেন এ অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাইভ চ্যাট শো-তে হাজির হয়েছিলেন কাজল। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

জানা গেছে, শংকর পরিচালিত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। মাঝে শুটিং সেটে দুর্ঘটনায় হতাহতের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছিল। তবে ফের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। এর মধ্যে দিয়ে কাজলও শুটিংয়ে ফিরছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান।

কাজল আগরওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হে সিনামিকা’। তামিল ভাষার এই সিনেমায় আরো অভিনয় করেছেন দুলকার সালমান ও অদিতি রাও হায়দারি। ‘ইন্ডিয়ান টু’ ছাড়াও তামিল ভাষার ‘কারুনগাপ্যম’ ও ‘ঘোস্টি’ সিনেমায় দেখা যাবে কাজলকে। হিন্দি ভাষার ‘উমা’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।