shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২২, ১৭:০৯

নোরা ফাতেহি
নোরা ফাতেহি

ঢাকায় পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে প্রথমবারের মত বাংলাদেশে আসবেন ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত এ তারকা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে নাচও পরিবেশন করবেন তিনি। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।

তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।

উল্লেখ্য, পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় নোরা ফাতেহির। ‘দিলবার’ গান দিয়ে বলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এবং আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউস’ ‘ভারত’ নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন।

এছাড়াও নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও কাজ করছেন। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।