shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নোরার হাতে সাড়ে ৬ লাখ টাকার ব্যাগ!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ আগস্ট ২০২২, ২৩:৫৫

নোরা ফাতেহি
নোরা ফাতেহি

ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার সাদা ক্রপ টি-শার্ট আর নিল ডেনিমে নজর কাড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। এদিন ভারি সাজের পরিবর্তে হালকা মেকআপ করেছিলেন এ তারকা।

কানে স্বর্ণের দুল পরেছিলেন তিনি  আর পায়ে ছিল সোনালি রঙের সু। তবে আলোচনা চলছে তার বক্স হ্যান্ড ব্যাগ নিয়ে।

কারণ ফ্যাশন সচেতন নোরা ফাতেহির বক্স হ্যান্ড ব্যাগটিও ডলচে অ্যান্ড গাব্বানা থেকে নেওয়া। যার মূল্য ৭ হাজার ৯৫ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ৬ লাখ ৭৩ হাজারের বেশি। ডলচে অ্যান্ড গাব্বানার ওয়েবসাইটে গেলেই নোরার ব্যাগটি সম্পর্কে আরো জানা যাবে।

প্রতি বছর ডলচে অ্যান্ড গাব্বানা বিভিন্ন ডিজাইনের ব্যাগ তৈরি করে, যার বেশির ভাগই শোভা পায় তারকাদের হাতে। তাদের তৈরি যে ব্যাগটি নোরার হাতে ছিল, সেটির সঙ্গে লং চেইন যুক্ত করা।

ব্যাগের সামনে ডিজাইন করা ছিল বিভিন্ন রঙের দামি আনকাট স্টোন দিয়ে। এছাড়া ছিল সোনালি মেটাল দিয়ে পুরো ব্যাগটি সাজানো। সামনে ছোট্ট সোনালি তালা ব্যাগটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।  

নাচের জন্য বলিউডে নোরার জুড়ি নেই। নীতু কাপুর ও মারজির সঙ্গে রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে জুনিয়রের বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাকে। শিগগিরই ‘ঝলক দিখলা জা’র শোতে মাধুরী দীক্ষিত আর করণ জোহরের সঙ্গে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।