shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘কথা আছে’ গানে ভাইরাল বুবলী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৩, ১১:২৬

বুবলী
.

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ গানটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। গানটিতে ঠোঁট মিলিয়ে ও র‌্যাপ ভঙ্গিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনেমাটির অভিনেত্রী শবনম বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে বুবলীর ভিডিওটি। শুক্রবার বিকেল পর্যন্ত ২২ ঘণ্টার ব্যবধানে ভিডিওতে লাইক পড়েছে ১ লাখ ৬ হাজার, মন্তব্য এসেছে ১১ হাজার, শেয়ার হয়েছে প্রায় ২ হাজার। এ সময়ের মধ্যে ভিডিওটি দেখেছেন ১৭ লাখ মানুষ। ভিডিওতে দেখা গেছে, একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করেছেন বুবলী; তা লুফে নিয়েছেন দর্শকেরা।

‘কথা আছে’ গানটি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। গানটিতে ভিন্ন লুকে শাকিব খানের অভিনয় লুফে নেন তাঁর ভক্ত-দর্শকেরা। এক দিন পর ওই ছবির নায়িকা বুবলী একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করার চেষ্টা করেন। সেটি ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও করে তাঁর নিজের ফেসবুক পেজে ছাড়েন বুবলী। নিমেষেই ভিডিওটি তাঁর ভক্ত-দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে।

দর্শকের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘দর্শকেরা আমাকে এত এত ভালোবাসা দেবেন, এমন সাড়া পাব, ভাবতেই পারিনি। সবচেয়ে বড় ব্যাপার ভিডিওটি দেখে মানুষের হাজার হাজার মন্তব্যের বেশির ভাগই ইতিবাচক। তা ছাড়া এ রকমের ভঙ্গিতে আমার প্রথম কাজ এটি।’

ঢাকাই ছবির এই নায়িকা আরও বলেন, ‘কোনো পরিকল্পনা ছাড়াই এটি করা। সিনেমা করার সময়ই গানটি সম্পর্কে জেনেছি। গানটি যখন ফেসবুকে প্রকাশ হলো, দেখলাম বেশ পছন্দ করছেন দর্শকেরা। বেশ রিদমিক একটা গান। হঠাৎই মাথায় এল, আমিও গানটি নিয়ে আলাদা করে কিছু করি। তাই একটু রক স্টাইলে গানের সঙ্গে ভিডিও করে ফেললাম। ফেসবুকে পোস্ট করার পর দেখি, পুরাই হইচই অবস্থা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।