shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ঈদের দিন মান্নাতের ব্যালকনিতে চেনা মেজাজে শাহরুখ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ এপ্রিল ২০২৩, ২০:৫২

.
.

প্রতি বছর ঈদের দিন ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার বাড়ি মান্নাতের সামনে হাজির হন ভক্তরা। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন বলিউডের কিং খান। এতেই যেন দ্বিগুণ হয়ে যায় ভক্তদের ঈদের আনন্দ।

এ বছরও ভক্তরা এসেছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল থেকেই মান্নাতের সামনে জমতে শুরু করে ভক্তদের ভিড়। ফলে সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয় মান্নাতের সামনে। প্রিয় তারকাকে একবার দেখবেন, তাহলেই মনে শান্তি—শুধুমাত্র এই আশা নিয়েই ঈদের দিন মান্নাতের সামনে ভিড় জমান শাহরুখ ভক্তরা। গরমকে উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন তারা। সকলেই পলক গুনছিলেন, ঈদের চাঁদের মতোই। কখন দেখা মিলবে কিং খানের। 

ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভক্তদের হতাশ করেননি কিং খান। ভক্তদের ডাক কানে পৌঁছেছিল বাদশার, বিকেলের দিকে মান্নাতের ব্যালকনিতে আসেন শাহরুখ। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। চোখে রোদ চশমা। গলায় চেন। স্টানিং লুকে ভক্তদের নজর কাড়ের কিং খান। চুম্বন ছুড়ে দেন তাদের উদ্দেশে। হাত নেড়ে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলিউড বাদশাহ। পাশাপাশি দুই হাত খুলে আইকনিক এসআরকে পোজ দিতেও দেখা যায় তাকে। ভক্তদের ঈদের উপহার এভাবেই দিয়েছেন শাহরুখ।

চার বছর রূপালি পর্দা গায়েব থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রাজকীয় কামব্যাক করেন শাহরুখ। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। হিন্দি ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবসা করা সিনেমা এটি। এখন শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। জুন মাসে মুক্তি পাবে ‘জওয়ান’। এছাড়া চলতি বছরের শেষের দিকে শাহরুখের আরো একটি সিনেমা ‘ডানকি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।