shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিয়ের ৪ মাসের মাথায় অভিনেত্রীর মা হতে যাওয়ার গুঞ্জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুন ২০২৩, ২৩:৫৬

.
.

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের চার মাসের মাথায় গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন স্বরা ভাস্কর। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।

মূলত, একটি টুইটকে কেন্দ্র করে স্বরার মা হতে যাওয়ার খবর চাউর হয়। রাজু দাস নামে একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘বিয়ের সাড়ে ৪ মাসের মধ্যে মা হতে যাচ্ছেন স্বরা ভাস্কর।’ তারপর দ্রুত ছড়িয়ে পড়ে টুইটটি। রীতিমতো ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

স্বরা ভাস্করের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্বরার মা হতে যাওয়ার খবরটি সত্যি নয়। তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি স্বরা কিংবা ফাহাদ।

ফাহাদের সঙ্গে প্রেম নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন স্বরা ভাস্কর। এ নিয়ে আলোচনা জমে উঠেলেও প্রেমিককে কখনো সামনে আনেননি ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই অভিনেত্রী।

সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেন স্বরা ভাস্কর। তাতে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি কোর্টে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে করেছেন স্বরা ভাস্কর। তার বরের নাম ফাহাদ আহমদ।

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন পূজা চোপড়া, মেহের ভিজ, গিরিশ কুলকার্নি প্রমুখ। গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে ‘মিসেস ফালানি’ সিনেমার কাজ স্বরা ভাস্করের হাতে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।